খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • সচিবালয়ে নিজ দফতরে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এক্সক্লুসিভ - জাতীয়

সচিবালয়ে নিজ দফতরে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এসময় প্রধানমন্ত্রীকে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি  স্বাগত জানান। শপথ নেবার পরদিন প্রধানমন্ত্রীর সাথে নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা নিজেদের প্রথম কর্মদিবস শুরু করলেন। জাতীয় স্মৃতি সৌধ ও জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের পর বেলা সাড়ে ১২ টার দিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের গাড়িবহর […]

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এসময় প্রধানমন্ত্রীকে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি  স্বাগত জানান।

শপথ নেবার পরদিন প্রধানমন্ত্রীর সাথে নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা নিজেদের প্রথম কর্মদিবস শুরু করলেন। জাতীয় স্মৃতি সৌধ ও জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের পর বেলা সাড়ে ১২ টার দিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের গাড়িবহর ঢুকতে শুরু করে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে।

সকাল থেকেই সাজ সাজ রব ছিলো প্রশাসনের এই প্রাণকেন্দ্রে। বুধবার বেলা সাড়ে ১২ টার কিছু পরে সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে নিজ দফতরে হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চিরাচরিত নিয়ম মেনে সরকার প্রধানের গাড়িতে তখন লাল সবুজের পাতাকা। একই সময়ে সচিবালয়ের মূল গেইট দিয়ে আসতে থাকেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

দেশের নতুন কাণ্ডারিদের অভিবাদন জানাতে গত ক’দিন থেকেই প্রস্তুত ছিলো সচিবালয়। বুধবার সকালে সারা হয় শেষ মুহুর্তে খুঁটিনাটি।

সচিবালয়ের নতুন অতিথিরা জানিয়েছেন জনআকাঙ্খার বাংলাদেশ তৈরিতে কাজ করবেন তারা।
 
মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বলছেন, মানুষ ১৭ বছরের দুঃশাসন ভোলেনি। সেই শিক্ষা জনগণ যেমন ভোলেনি তেমনি মনে রাখা উচিত রাজনীতিবিদদেরও। মন্ত্রীরা একে একে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved