খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • খুলনায় আমির হামজার বিরুদ্ধে মামলা গ্রহণ
- আইন ও আদালত - খুলনা - খুলনাঞ্চল - রাজনীতি

খুলনায় আমির হামজার বিরুদ্ধে মামলা গ্রহণ

খুলনার সোনাডাঙ্গা আমলী আদালত ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণ করেছেন। আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলাটি তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলা করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে আমির হামজা ওয়াজ মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম অবমাননাকরভাবে ব্যবহার করার অভিযোগে। বাদী মো. জহিরুল […]

খুলনার সোনাডাঙ্গা আমলী আদালত ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণ করেছেন। আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলাটি তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলা করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে আমির হামজা ওয়াজ মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম অবমাননাকরভাবে ব্যবহার করার অভিযোগে।
বাদী মো. জহিরুল ইসলাম বাপ্পি, যিনি কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি, আদালতে আরজি দাখিল করেছেন। তিনি জানিয়েছেন, এই ধরনের বক্তব্য কোকো ও জিয়া পরিবারের সম্মান ক্ষুন্ন করেছে। তিনি আশা করেন, আমির হামজাকে আইনের আওতায় আনা হবে।
মামলার আইনজীবী বাবুল হাওলাদার বলেন, আদালত মামলাটি গ্রহণের পর তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved