খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার
- খেলা

টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।   নতুন করে জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে দাসুন শানাকাকে। স্কোয়াডে জায়গা পেয়েছেন সদ্য অধিনায়কত্ব হারানো চারিথ আসালাঙ্কাও। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার নেতৃত্বে ছিলেন চারিথ আসালাঙ্কা। তবে অধিনায়ক হিসেবে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় বিশ্বকাপের দেড় মাস আগে নেতৃত্বে […]

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

 

নতুন করে জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে দাসুন শানাকাকে। স্কোয়াডে জায়গা পেয়েছেন সদ্য অধিনায়কত্ব হারানো চারিথ আসালাঙ্কাও।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার নেতৃত্বে ছিলেন চারিথ আসালাঙ্কা। তবে অধিনায়ক হিসেবে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় বিশ্বকাপের দেড় মাস আগে নেতৃত্বে পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট। এর ফলে আবারও দায়িত্বে ফিরলেন অভিজ্ঞ অলরাউন্ডার দাসুন শানাকা।

আগামী ৭ জানুয়ারি থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ওই সিরিজের আগেই প্রাথমিক স্কোয়াড থেকে চূড়ান্ত দল গঠনের লক্ষ্যে সদস্যসংখ্যা কমিয়ে আনার কথা রয়েছে নির্বাচকদের। পাকিস্তান সিরিজকে সামনে রেখে নতুন অধিনায়ক শানাকার জন্য এটি হবে গুরুত্বপূর্ণ প্রস্তুতি পর্ব।

পাকিস্তান সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষেও মাঠে নামবে শ্রীলঙ্কা। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে এই সিরিজ, যা বিশ্বকাপের আগে দলের প্রস্তুতিকে আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ করে দেবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন— দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, জানিথ লিয়ানাগে, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, পবন রত্নায়েকে, সাহান আরাচিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুশান হেমন্থ, ট্রাভিন ম্যাথু, বিজয়াকান্ত বিশ্বকান্ত, দুশমন্থ চামিরা, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা, এসান মালিঙ্গা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা ও মিলান রত্নায়েকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved