খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • নিবন্ধন ছাড়া স্কুল পরিচালনা করা যাবে না : শিক্ষামন্ত্রী
- শিক্ষা

নিবন্ধন ছাড়া স্কুল পরিচালনা করা যাবে না : শিক্ষামন্ত্রী

নিবন্ধন ছাড়া কেউ স্কুল পরিচালনা করতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে অবশ্যই নিবন্ধন করতে হবে। সরকারের অগ্রাধিকারে আছে শিক্ষার্থীদের ক্লাসরুমে নিয়ে আসা, কারিকুলাম রিভিউ করা, কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া। তিনি আরও বলেন, […]

নিবন্ধন ছাড়া কেউ স্কুল পরিচালনা করতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে অবশ্যই নিবন্ধন করতে হবে। সরকারের অগ্রাধিকারে আছে শিক্ষার্থীদের ক্লাসরুমে নিয়ে আসা, কারিকুলাম রিভিউ করা, কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া।

তিনি আরও বলেন, শিক্ষা খাতে বাজেট ৫ শতাংশে নিয়ে যাওয়া হবে। সেই সঙ্গে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না খরচের গুণগত মানও বাড়াতে হবে। মাধ্যমিক থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে।

এছাড়া শিক্ষক প্রশিক্ষণকে শক্তিশালী করা, তৃতীয় ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved