খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • হেনস্তার অভিযোগে সরব অভিনেত্রী অহনা
- বিনোদন

হেনস্তার অভিযোগে সরব অভিনেত্রী অহনা

কলকাতার নরেন্দ্রপুর সংলগ্ন এলাকায় এক ভয়াবহ হেনস্তার ঘটনা ঘটেছে, যার শিকার হয়েছেন ওপার বাংলার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত ও তার স্বামী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার সময় তাদের গাড়িটি রাস্তার এক পাশে দাঁড়ানো ছিল। এক মদ্যপ চালকের গাড়ি আচমকা তাদের গাড়িতে ধাক্কা মারে। অহনার স্বামী বারবার হর্ন দিলে চালক কোনো প্রতিক্রিয়া দেখাননি। অভিনেত্রী […]

কলকাতার নরেন্দ্রপুর সংলগ্ন এলাকায় এক ভয়াবহ হেনস্তার ঘটনা ঘটেছে, যার শিকার হয়েছেন ওপার বাংলার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত ও তার স্বামী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার সময় তাদের গাড়িটি রাস্তার এক পাশে দাঁড়ানো ছিল। এক মদ্যপ চালকের গাড়ি আচমকা তাদের গাড়িতে ধাক্কা মারে। অহনার স্বামী বারবার হর্ন দিলে চালক কোনো প্রতিক্রিয়া দেখাননি।
অভিনেত্রী অভিযোগ করেছেন, চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং দুর্ঘটনার পর দায় স্বীকারের বদলে তর্কে লিপ্ত হন। অহনার পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, মাত্র এক মাস আগে কেনা তার নতুন গাড়ির সামনের অংশ ও দরজা প্রচণ্ড ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে।
অহনা স্থানীয়দের ভূমিকেও প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, বিপদের সময় কেউ সাহায্য করতে এগিয়ে আসেননি; বরং অনেকেই চালকের পক্ষ নিয়েছেন। তিনি বলেন, তিনি না থাকলে তার স্বামীর ওপর শারীরিক হামলার আশঙ্কাও ছিল।
সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ শারীরিকভাবে আহত হননি। তবে এই ঘটনায় আতঙ্কের রেশ কাটছে না। ভারতের ব্যস্ত মহানগরগুলোতে তারকাদের চলাচল ও নিরাপত্তা কতটা দুর্বল, তা নতুন করে প্রমাণিত হলো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved