খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • আমরা শোকাহত
- সম্পাদকীয়

আমরা শোকাহত

সবাইকে কাঁদিয়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন চব্বিশের গণঅভ্যুত্থানের সামনের সারির অকুতোভয় যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। আততায়ীর বুলেটে বিদ্ধ হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হেরে যান এ যোদ্ধা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির মৃত্যু হয়। অভ্যুত্থান-পরবর্তী গত […]

সবাইকে কাঁদিয়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন চব্বিশের গণঅভ্যুত্থানের সামনের সারির অকুতোভয় যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। আততায়ীর বুলেটে বিদ্ধ হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হেরে যান এ যোদ্ধা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির মৃত্যু হয়। অভ্যুত্থান-পরবর্তী গত দেড় বছরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার আন্দোলনে তিনি ছিলেন অন্যতম প্রধান উচ্চকিত কণ্ঠ। তার উজ্জীবিত ও বিপ্লবী কণ্ঠ নতুন ভরসা ও দিশা হয়ে উঠেছিল তারুণ্যের মধ্যে। সেই কণ্ঠ থেমে গেল। পুরো দেশবাসীর মতো কালবেলা পরিবার তার এ প্রস্থানে গভীরভাবে শোকাহত। আমরা এ বিপ্লবীর আত্মার মাগফিরাত কামনা করি। শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি জানাই গভীর সমবেদনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved