খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • মনোনয়ন পেতে ঢাকার অভিমূখে খুলনা জাপা
- খুলনা - রাজনীতি

মনোনয়ন পেতে ঢাকার অভিমূখে খুলনা জাপা

নিজস্ব প্রতিবেদক জাপা প্রধান জিএম কাদের খুলনার ছয়টি আসনের প্রার্থীদের ঢাকা ডেকে পাঠিয়েছেন। আগামীকাল রোববার থেকে কেন্দ্রীয় কার্যালয়ে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। এত প্রতিকূলতার মধ্য দিয়ে স্থানীয় নেতৃবৃন্দেও ওপর প্রাণ সঞ্চার হয়েছে। মনোনয়ন প্রত্যাশীরা ঢাকা অভিমূখে রওনা হয়েছেন। আগ্রহী প্রার্থীরা হলেন, খুলনা-১ আসনে এ্যাড মহানন্দ সরকার, কাজী হাসিনুর রশিদ রাসেল, জাহাঙ্গীর হোসেন, […]

নিজস্ব প্রতিবেদক
জাপা প্রধান জিএম কাদের খুলনার ছয়টি আসনের প্রার্থীদের ঢাকা ডেকে পাঠিয়েছেন। আগামীকাল রোববার থেকে কেন্দ্রীয় কার্যালয়ে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। এত প্রতিকূলতার মধ্য দিয়ে স্থানীয় নেতৃবৃন্দেও ওপর প্রাণ সঞ্চার হয়েছে। মনোনয়ন প্রত্যাশীরা ঢাকা অভিমূখে রওনা হয়েছেন।
আগ্রহী প্রার্থীরা হলেন, খুলনা-১ আসনে এ্যাড মহানন্দ সরকার, কাজী হাসিনুর রশিদ রাসেল, জাহাঙ্গীর হোসেন, খুলনা-২ আসনে জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, খুলনা-৩ আসনে নগর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, খুলনা-৪ আসনে হাদিউজ্জামান, ফরহাদ হোসেন, সৈয়দ আবুল কাশেম, খুলনা-৫ আসনে মোঃ সাঈদ মোড়ল ও খুলনা-৬ আসনের জেলা সহ সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।
জুলাই-আগষ্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর সবার আক্রোশ ছিল জাপার ওপর। এ সময়ের শ্লোগান, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’। গেলো এক বছরে তিন বার হামলা হয়েছে, স্থানীয় জাপা কার্যালয়ে। তারপরেও পহেলা জানুয়ারি প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিবাদ মিছিলে দলটি ছিল সরব। ক্রয়োদশের নির্বাচনী প্রস্তুতি ছিল তলে তলে।
পাঁচ আগষ্ট পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণ অধিকার পরিষদ ও এনসিপি হামলা করে ডাকবাংলা মোড়স্থ জাপা কার্যালয়ে। তছনছ হয় তাদের সাজানো সংসার।
স্থানীয় জাপা নেতা ডাঃ সৈয়দ আবুল কাশেম জানান, তারা ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন। দলের অংশগ্রহণ সম্পর্কে সকল স্তরের কর্মিদের জানানো হয়েছে। মনোনয়ন প্রত্যাশীরা ঢাকা অভিমূখে রওনা হয়েছেন। কেউ কেউ সেখানে অবস্থান করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved