খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনে ডাকাত বাহিনীর ১ সদস্য আটক
- খুলনা - বাংলাদেশ

অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনে ডাকাত বাহিনীর ১ সদস্য আটক

সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত বাহিনীর ১ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড বেইজ মোংলায় বিসিজিএস অপরাজেয় বাংলার নির্বাহী কর্মকর্তা লে. খালিদ সাইফুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। আটক ডাকাত বাদশা শেখ (২৫) বাগেরহাট জেলার রামপাল থানার পেড়িখালী গ্রামের বজলু শেখের পুত্র। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের […]

সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত বাহিনীর ১ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড বেইজ মোংলায় বিসিজিএস অপরাজেয় বাংলার নির্বাহী কর্মকর্তা লে. খালিদ সাইফুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটক ডাকাত বাদশা শেখ (২৫) বাগেরহাট জেলার রামপাল থানার পেড়িখালী গ্রামের বজলু শেখের পুত্র।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার শ্যালানদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গোলা, ১৭ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের ডাকাত বাহিনীর ৫টি আস্তানা ধ্বংস করা হয় এবং ১ সক্রিয় সদস্যকে আটক করা হয়।

আটক বাদশা শেখকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডাকাত বাহিনীর সঙ্গে ডাকাতি এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের সহযোগিতা কথা স্বীকার করেছে বলে জানাায় কোস্ট গার্ড।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved