খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • কুষ্টিয়ায় সিএনজি-গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- কুষ্টিয়া

কুষ্টিয়ায় সিএনজি-গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

কুষ্টিয়ার বাইপাস সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও তরল গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া স্টোর নামক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিকেল পৌনে ৪টার দিকে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার […]

কুষ্টিয়ার বাইপাস সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও তরল গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া স্টোর নামক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিকেল পৌনে ৪টার দিকে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দু’জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজন নারী ও দু’জন পুরুষ রয়েছেন।
নিহতরা হলেন— সদর উপজেলার খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৪) ও কমেলা খাতুন (৬৩), আমেনা খাতুনের মেয়ের স্বামী সিএনজিচালক জাকারিয়া সরকার (৪১), একই এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৭) এবং তার স্ত্রী শিরিনা খাতুন (২১)।
স্থানীয় সূত্র জানায়, ত্রিমোহনী থেকে বটতৈলগামী যাত্রীবোঝাই একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা তরল গ্যাসবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জন মারা যান।
বিকেল সোয়া ৪টার দিকে হাসপাতালের মর্গে নিহতদের লাশ দেখতে গিয়ে জেলা প্রশাসক ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, নিহতদের পরিবারকে বিআরটিএ’র মাধ্যমে সরকারিভাবে ৫ লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে।
দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved