খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • খালেদা জিয়ার দেখানো পথেই নির্বাচনী যাত্রা, সিলেট থেকে মাঠে নামছেন তারেক রহমান
- বাংলাদেশ - রাজনীতি - সংসদ নির্বাচন ২০২৬

খালেদা জিয়ার দেখানো পথেই নির্বাচনী যাত্রা, সিলেট থেকে মাঠে নামছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক দীর্ঘ ২২ বছর পর আজ রাতে সিলেটে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। প্রচারণার অংশ হিসেবে তিনি তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুসৃত পথেই শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক […]

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ২২ বছর পর আজ রাতে সিলেটে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। প্রচারণার অংশ হিসেবে তিনি তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুসৃত পথেই শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে পুরোদমে মাঠপর্যায়ের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তিনি।
দলীয় কার্যালয় সূত্রে জানানো সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিলেট নগরের চৌহাট্টা এলাকায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। এরপর দুপুর ১টায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি।
দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে এবং বিকেল ৫টায় কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
এ ছাড়া একই দিন সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্কের কাছে জনসভায় অংশ নেবেন তারেক রহমান। পরে রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি।
উল্লেখ্য, প্রায় ২২ বছর আগে বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট জেলা বিএনপির কর্মী সম্মেলনে অংশ নিতে সিলেটে গিয়েছিলেন তারেক রহমান। সে সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved