নিজস্ব প্রতিবেদক:
নগর জামায়াতে সেক্রেটারি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, খুলনা দীর্ঘদিন ধরে বঞ্চিত ও অবহেলিত এলাকা হিসেবে পরিচিত। এ অঞ্চলকে নিরাপদ ও আধুনিক নগরীতে রূপান্তর করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। খুলনায় কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক কারবার কিংবা দুর্নীতির স্থান হবে না। এ ব্যাপারে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
শুক্রবার নগরীর জিরোপয়েন্ট এলাকায় হরিণটানা থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হরিণটানা থানা আমীর আব্দুল গফুরের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি অ্যাডভোকেট বি. এম. মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান।
এছাড়াও মহানগরী অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, হরিণটানা থানা সহকারী সেক্রেটারি জি. এম. সেলিম বাহার, থানা কর্মপরিষদ সদস্য সাফায়েত হোসেন লিখন, এমরান হুসাইন, ডা. ইসমাইল হোসেন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের হরিণটানা থানা সভাপতি জি. এম. হেলাল উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
