খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • খুলনার আপস যুব সংগঠন শহীদদের শ্রদ্ধায় পুষ্পার্ঘ্য অর্পণ করে
- খুলনা

খুলনার আপস যুব সংগঠন শহীদদের শ্রদ্ধায় পুষ্পার্ঘ্য অর্পণ করে

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের আপামর জনতা এ দিবসটি শ্রদ্ধা ভরে পালন করে। ১৯৫২ সালে রফিক, শফিক, সালাম ,বরকত এর রক্তের বিনিময়ে অর্জিত হয় এ বাংলা ভাষা।  বাঙালির আত্মগৌরবের স্মারক অমর একুশের প্রথম প্রহর থেকেই খুলনায় বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে মহান ভাষা শহীদদের। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৬.৪৫ মিনিটে স্থানীয় যুব সংগঠন আপস মহানগরীর […]

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের আপামর জনতা এ দিবসটি শ্রদ্ধা ভরে পালন করে। ১৯৫২ সালে রফিক, শফিক, সালাম ,বরকত এর রক্তের বিনিময়ে অর্জিত হয় এ বাংলা ভাষা।  বাঙালির আত্মগৌরবের স্মারক অমর একুশের প্রথম প্রহর থেকেই খুলনায় বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে মহান ভাষা শহীদদের।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৬.৪৫ মিনিটে স্থানীয় যুব সংগঠন আপস মহানগরীর শহীদ হাদিস পার্ক-এর শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষও হাতে ফুল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন।জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ও জেলা কমান্ড শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনার প্রাঙ্গণে ছিলো নীরবতা ও শোকাবহ পরিবেশ। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
আপসের সভাপতি রেদওয়ানুল রুহান অমর একুশের চেতনায় ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন । এসময় উপস্থিত ছিলেন আপসের সাধারণ সম্পাদক, সহ অর্থসম্পাদক, তথ্য প্রযুক্তি সম্পাদক ও সদস্যবৃন্দ। তথ্য প্রযুক্তি সম্পাদক বলেন- বাংলা ভাষা আমাদের যেমন অহংকার, একইভাবে বাংলাদেশে বসবাসকারী সকল আদীবাসীর ভাষাও তাদের অহংকার। বাংলা ভাষার পাশাপাশি তাদের ভাষাকেও শ্রদ্ধা করতে হবে। তবেই ২১ শে ফেব্রুয়ারীর মূল প্রতিপাদ্য পূর্ণতা পাবে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved