খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • নেইমারের অবসরের গুঞ্জন!
- খেলা

নেইমারের অবসরের গুঞ্জন!

শৈশবের ক্লাব সান্তোসের জার্সিতে আবারও মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। তবে ফেরার আনন্দ ছাপিয়ে এখন বড় হয়ে দেখা দিয়েছে তার অবসরের গুঞ্জন। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরেই ফুটবলকে বিদায় জানাতে পারেন তিনি। চোটের কারণে সৌদি আরবের অধ্যায় শেষে ২০২৫ সালের জানুয়ারিতে ব্রাজিলে ফিরেছিলেন এই তারকা। কিন্তু চোট যেন পিছুই […]

শৈশবের ক্লাব সান্তোসের জার্সিতে আবারও মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। তবে ফেরার আনন্দ ছাপিয়ে এখন বড় হয়ে দেখা দিয়েছে তার অবসরের গুঞ্জন। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরেই ফুটবলকে বিদায় জানাতে পারেন তিনি।

চোটের কারণে সৌদি আরবের অধ্যায় শেষে ২০২৫ সালের জানুয়ারিতে ব্রাজিলে ফিরেছিলেন এই তারকা। কিন্তু চোট যেন পিছুই ছাড়ছে না তার। গত ডিসেম্বরে হাঁটুতে অস্ত্রোপচারের পর গত সপ্তাহে ভেলো ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছেন তিনি। সামনেই ২০২৬ বিশ্বকাপ।

এদিকে, নেইমার জানিয়েছে, এই বছরটি তার ক্যারিয়ারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে এখন কার্লো আনচেলত্তি। কড়া শৃঙ্খলার এই কোচের স্কোয়াডে চোটজর্জর নেইমার জায়গা পাবেন কি না, তা নিয়ে ফুটবল বিশ্বে চলছে চুলচেরা বিশ্লেষণ। বর্তমানে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার সান্তোসের সাথে চুক্তির মেয়াদ শেষেই বুট জোড়া তুলে রাখতে পারেন বলে জোর গুঞ্জণ চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved