বাগেরহাট ব্যুরো
দীর্ঘদিনের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।শনিবার বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, বাগেরহাট–১ (চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট) আসনে: বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল। বাগেরহাট–২ (সদর ও কচুয়া) আসনে: বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। বাগেরহাট–৩ (মোংলা, রামপাল) আসনে: বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম।বাগেরহাট–৪ (মোরেলগঞ্জ, শরণখোলা) আসনে: বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সভাপতি সোমনাথ দে।
বিএনপির এ ঘোষণার মাধ্যমে বাগেরহাটের চারটি সংসদীয় আসনে নির্বাচনী প্রস্তুতি আরও স্পষ্ট হলো বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা।
