চ্যাম্পিয়নস লিগে বোডো/গ্লিম্টের কাছে লজ্জাজনকভাবে হারল ম্যানচেস্টার সিটি। তবে এই হার সত্ত্বেও শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা এখনো ভালোভাবেই টিকে আছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী বুধবার নিজেদের মাঠে গালাতাসারাইকে আতিথ্য দেবে পেপ গার্দিওলার দল।
ঘরোয়া লিগেও ছন্দ হারিয়েছে সিটিজেনরা। গত ২৭ ডিসেম্বরের পর থেকে প্রিমিয়ার লিগে আর কোনো জয়ের দেখা পায়নি ম্যানচেস্টার সিটি। আক্রমণভাগের প্রধান ভরসা আর্লিং হলান্ডও রয়েছেন গোলখরায়—টানা এক মাস ধরে ওপেন প্লে থেকে কোনো গোল করতে পারেননি নরওয়েজিয়ান এই তারকা।
সব মিলিয়ে কঠিন সময় পার করছে ম্যান সিটি। তবে গালাতাসারাইয়ের বিপক্ষে শেষ ম্যাচটি হতে পারে আত্মবিশ্বাস ফেরানোর বড় সুযোগ।
