খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান
- বাংলাদেশ - রাজনীতি - সংসদ নির্বাচন ২০২৬

শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি মাজারে জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। পরে মাজার প্রাঙ্গণের মসজিদে এশার নামাজ আদায় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান। এর আগে রাত ৮টার দিকে তারেক রহমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাঁর সঙ্গে […]

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি মাজারে জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। পরে মাজার প্রাঙ্গণের মসজিদে এশার নামাজ আদায় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান।
এর আগে রাত ৮টার দিকে তারেক রহমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাঁর সঙ্গে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল সফরসঙ্গী হিসেবে ছিলেন।
হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তিনি হযরত শাহ পরান (রহ.)-এর মাজারে যান এবং সেখানে জিয়ারত সম্পন্ন করেন। এরপর তিনি স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের বিরাইমপুর গ্রামে যাওয়ার কথা রয়েছে। সেখানে মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি কেক কাটার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যানের।
উল্লেখ্য, ২০০৫ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। তবে দলের চেয়ারম্যান হিসেবে এটি তাঁর প্রথম সিলেট সফর ও প্রথম জনসভা।
প্রসঙ্গত, ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করার রীতি অনুসরণ করে আসছেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved