ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে নির্বাচন কমিশন ‘হাঁস’ প্রতীক বরাদ্দ দিয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীকটি হস্তান্তর করা হয়।
প্রতীক পাওয়ার পর রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন,
“আমি আমার ভোটার ও কর্মী–সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারা আমাকে আজকের এই জায়গায় এনেছেন। যখন ছোট ছোট বাচ্চারা আমাকে দেখেন, তারা চিৎকার করে বলে—‘আমাদের হাঁস মার্কা’। তাই এই মার্কা শুধু আমার নয়, আমার ভোটারদেরও মার্কা।”
