নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করার ঘটনা ঘটেছে।
আজ সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে খুলনায় এনসিপির শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব তার নারী সঙ্গী তন্বীর বাসায় গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন। মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা। তিনি মৃত মোসলেম শিকদারের ছেলে।
এনসিপির খুলনা জেলা ও মহানগর সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করা হলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনি বলেন, চিকিৎসক জানিয়েছেন, এই ব্যক্তি আশঙ্কামুক্ত। তার কানের এক পাশে গুলি ঢুকে চামড়া ভেদ করে অন্য পাশ দিয়ে বের হয়ে গিয়েছে।
