খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কবে
- জাতীয়

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কবে

মার্চের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ অথবা এর দু-এক দিন আগে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ের […]

মার্চের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ অথবা এর দু-এক দিন আগে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশগুলো তোলা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।’

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে দুই-তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। বিরোধী দল হয়েছে জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদে ইতোমধ্যে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved