খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • লিভারপুলের বড় জয়, শীর্ষ আটের পথে গুরুত্বপূর্ণ ধাপ
- খেলা

লিভারপুলের বড় জয়, শীর্ষ আটের পথে গুরুত্বপূর্ণ ধাপ

মার্সেইয়ের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে লিগ পর্বে শীর্ষ আটে জায়গা করে নেওয়ার পথে বড় এক ধাপ এগিয়ে গেল লিভারপুল। ম্যাচটিতে গোল করেন ডমিনিক সোবোস্লাই ও কোডি গাকপো। অন্য গোলটি আসে মার্সেই গোলরক্ষক জেরোনিমো রুলির আত্মঘাতী ভুলে। এই ম্যাচে দীর্ঘ বিরতির পর দলে ফিরেই একাদশে সুযোগ পান মোহাম্মদ সালাহ। আর্নে স্লটের অধীনে লিভারপুল শুরু থেকেই […]

মার্সেইয়ের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে লিগ পর্বে শীর্ষ আটে জায়গা করে নেওয়ার পথে বড় এক ধাপ এগিয়ে গেল লিভারপুল। ম্যাচটিতে গোল করেন ডমিনিক সোবোস্লাই ও কোডি গাকপো। অন্য গোলটি আসে মার্সেই গোলরক্ষক জেরোনিমো রুলির আত্মঘাতী ভুলে।
এই ম্যাচে দীর্ঘ বিরতির পর দলে ফিরেই একাদশে সুযোগ পান মোহাম্মদ সালাহ। আর্নে স্লটের অধীনে লিভারপুল শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় ম্যাচের, আক্রমণাত্মক ফুটবলে চাপে রাখে স্বাগতিকদের।
সোবোস্লাইয়ের গোলে এগিয়ে যাওয়ার পর লিভারপুলের চাপেই রুলি আত্মঘাতী গোল করতে বাধ্য হন। দ্বিতীয়ার্ধে গাকপোর গোলে জয় নিশ্চিত করে অলরেডরা। এই জয়ে লিগ পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষ আটে থাকার সম্ভাবনা অনেকটাই শক্ত করল লিভারপুল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved