খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • খুলনায় বামেরাও থাকবে ৬ আসনে
- খুলনা - রাজনীতি

খুলনায় বামেরাও থাকবে ৬ আসনে

নিজস্ব প্রতিবেদক মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নিয়ে গড়ে ওঠা গণতান্ত্রিক যুক্তফন্ট খুলনার ৬ আসনেই প্রার্থী দেবে। শুক্রবার স্থানীয় সিপিবি কার্য়ালয়ে তারা প্রার্থীতা চুড়ান্ত করবে। ৯ বাম দল নিয়ে যুক্তফন্ট গড়ে উঠলেও প্রাধান্য বিস্তার করছে সিপিবি ও বাসদ। বিএনপি নেতৃত্বাধীন ও ৮দলীয় ইসলামী জোটের বিপরীত ধারায় গড়ে উঠেছে এ নয়া যুক্তফন্ট। ফ্রন্টের আদর্শ […]

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নিয়ে গড়ে ওঠা গণতান্ত্রিক যুক্তফন্ট খুলনার ৬ আসনেই প্রার্থী দেবে। শুক্রবার স্থানীয় সিপিবি কার্য়ালয়ে তারা প্রার্থীতা চুড়ান্ত করবে। ৯ বাম দল নিয়ে যুক্তফন্ট গড়ে উঠলেও প্রাধান্য বিস্তার করছে সিপিবি ও বাসদ।

বিএনপি নেতৃত্বাধীন ও ৮দলীয় ইসলামী জোটের বিপরীত ধারায় গড়ে উঠেছে এ নয়া যুক্তফন্ট। ফ্রন্টের আদর্শ ও দর্শনের উল্টো মেরুতে তাদের অবস্থান। বিশেষ করে গণভোট ও জুলাই সনদে স্বাক্ষর দান থেকে বিরত থেকে এ প্লাটফর্ম দাঁড় করিয়েছে। মার্কসবাদী দর্শনের ওপর ভিত্তি করে তাদের এ ইউনিটি। নির্বাচনকে সামনে রেখে শোষণ মুক্তির লড়াই তীব্রতর করার লক্ষ্যে ইতিমধ্যে প্রচারপত্র প্রকাশ করেছে। এতে মুক্তিযুদ্ধের চেতনা, শোষণমুক্ত সমাজ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার বক্তব্য প্রাধান্য পেয়েছে। জোটের ভাষ্য এ নির্বাচনে কালো টাকা ও পেশীশক্তির প্রভাব পড়বে। আগামীর নির্বাচিত পার্লামেন্টের কাছে বৈষম্যবিরোধী অবস্থান আশা করা যায় না।

এ বিবেচনা থেকে শোষণ মুক্তির লড়ায় তীব্রতর করতে খুলনা ১ আসনে কিশোর কুমার রায়, খুলনা ২ আসনে অ্যাডভোকেট নিত্য নন্দ ঢ়ালী , খুলনা ৩ আসনে জর্নানন্দ দন্ত নান্টু,  খুলনা ৪ আসনে আনিসুর রহমান মিঠু, খুলনা ৫ আসনে অ্যাডভোকেট চিত্তরন্জন গোলদার ও খুলনা ৬ আসনে শেখ আব্দুল হান্ননকে প্রার্থী করা হচ্ছে।

প্রসঙ্গ নিয়ে সিপিবি নেতা অ্যাডভোকেট রুহুল আমীন বলেন, শুক্রবার প্রার্থীতা চুড়ান্ত করা হবে। এ জোট অসম্প্রদায়ীক বাংলাদেশের স্বপ্ন দেখে। প্রগতিশীল চিন্তা থেকে তাদের এ নির্বাচনে অংশগ্রহণ। বাংলাদেশ জাসদ এর স্থায়ী কমিটির সদস্য রফিকুল হক খোকন বলেছেন, ৫৪ বছরে জনগণের রাষ্ট্র হয়নি। সেই লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ। ন্যায় বিচার , সমতা, গণতন্ত্র ও জনগনের রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষেই যুক্তফন্টের নির্বাচনে অংশগ্রহণ।

প্রিয়খুলনা/এমআর

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved