খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • খুলনাসহ ৬ সিটির প্রশাসক হলেন বিএনপি নেতারা
- বাংলাদেশ

খুলনাসহ ৬ সিটির প্রশাসক হলেন বিএনপি নেতারা

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে বিএনপির ছয় নেতাকে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন। প্রজ্ঞাপন অনুযায়ী— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুস সালাম। তিনি বিএনপি […]

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে বিএনপির ছয় নেতাকে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন।
প্রজ্ঞাপন অনুযায়ী—
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুস সালাম। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিলেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর প্রশাসক হয়েছেন মো. শফিকুল ইসলাম খান। তিনি ঢাকা-১৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে শফিকুর রহমান-এর কাছে পরাজিত হন।
খুলনা সিটি করপোরেশন-এর দায়িত্ব পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। তিনি খুলনা-২ আসন থেকে সংসদ সদস্য ছিলেন এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।
সিলেট সিটি করপোরেশন-এর প্রশাসক হয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এর দায়িত্ব পেয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন খান।
গাজীপুর সিটি করপোরেশন-এর প্রশাসক হয়েছেন মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী তারা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved