খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • বটিয়াঘাটায় যুবকের দু’হাত কর্তন
- খুলনা

বটিয়াঘাটায় যুবকের দু’হাত কর্তন

নিজস্ব প্রতিবেদন বটিয়াঘাটায় বাড়ি থেকে ডেকে নিয়ে আক্তার হোসেন এর  দু’হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে বটিয়াঘাটা উপজেলার দারোগার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নগরীর গল্লামারী এলাকার চাঁদ আলী মোল্লার ছেলে। তিনি নগরীর একটি হোটেলের কর্মচারী। এ ঘটনার পর আহতকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। আহত নিজে জানান, সকালে তিনি বাড়িতে ছিলেন। […]

নিজস্ব প্রতিবেদন

বটিয়াঘাটায় বাড়ি থেকে ডেকে নিয়ে আক্তার হোসেন এর  দু’হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে বটিয়াঘাটা উপজেলার দারোগার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নগরীর গল্লামারী এলাকার চাঁদ আলী মোল্লার ছেলে। তিনি নগরীর একটি হোটেলের কর্মচারী। এ ঘটনার পর আহতকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।

আহত নিজে জানান, সকালে তিনি বাড়িতে ছিলেন। ওই  সময় তার ভাগ্নে শাহেদের ৪-৫ জন বন্ধু তাকে ডেকে দারোগার ভিটায় বিলের মধ্যে নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তাকে লাথি মেরে মাটিতে ফেলে , ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই হাতের রগ কেটে দেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

খুমেক হাসপাতালের অর্থোপেটিক্স বিভাগের চিকিৎসক ডা. বাপ্পা রাজ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে তার বাম ও ডান হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বাম হাতের অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছি।
স্থানীয় উপজেলা থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, দুর্বৃত্তরা তার পূর্ব পরিচিত। সকালে তাকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ডেকে দারোগারভিটা আলী নগর একটি বিলের মধ্যে নিয়ে তার দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে চারজন উপস্থিত ছিল।  তবে কি কারণে এই ঘটনা এ বিষয়ে আক্তার এখনো মুখ খোলেনি। এ ঘটনায় এখনও কেউ লিখিত কোনও অভিযোগ করেনি। তবে আমরা দ্রুত অভিযুক্তদের ধরার চেষ্টা করছি।

প্রিয়খুলনা/বিলাল হোসেন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved