খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • ভারতকে উড়িয়ে দিলো দক্ষিণ আফ্রিকা
- খেলা

ভারতকে উড়িয়ে দিলো দক্ষিণ আফ্রিকা

ম্যাচের শুরুতে বল হাতে দাপুটে ছিল ভারত। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় দক্ষিণ আফ্রিকার হাতে। ব্যাট হাতে ঝড় তোলেন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। তাদের ব্যাটিং দাপটে ৭ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথম […]

ম্যাচের শুরুতে বল হাতে দাপুটে ছিল ভারত। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় দক্ষিণ আফ্রিকার হাতে। ব্যাট হাতে ঝড় তোলেন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। তাদের ব্যাটিং দাপটে ৭ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথম ১০ ওভারে ৫৭ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ফলে ৭৬ রানের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা।
একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান শিভম দুবে। ৩৭ বলে ৪২ রান করেন তিনি। অধিনায়ক সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া করেন সমান ১৮ রান। ওপেনার অভিষেক শর্মা করেন ১৫ এবং ওয়াশিংটন সুন্দর যোগ করেন ১১ রান।
ভারতের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন মার্কো ইয়ানসেন। ২২ রানে ৪ উইকেট নেন তিনি। পাশাপাশি কেশব মহারাজ নেন ৩ উইকেট।
এর আগে শুরুতেই ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে দলকে টেনে তোলেন মিলার ও ব্রেভিস। চতুর্থ উইকেটে ৫১ বলে ৯৭ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তারা। ব্রেভিস ২৯ বলে ৪৫ ও মিলার ৩৫ বলে ৬৫ রান করেন। এছাড়া ট্রিস্টিয়ান স্টাবস করেন ২৪ বলে ৪৪ রান। ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ১৫ রানে নেন ৩ উইকেট।
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারতে হলো স্বাগতিক ভারতকে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ১৮৭/৭, ২০ ওভার (মিলার ৬৫, ব্রেভিস ৪৫, বুমরাহ ৩/১৫)
ভারত: ১১১/১০, ১৮.৫ ওভার (দুবে ৪২, হার্দিক ১৮, ইয়ানসেন ৪/২২)
ফল: দক্ষিণ আফ্রিকা ৭৬ রানে জয়ী
ম্যাচসেরা: ডেভিড মিলার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved