খুলনা-৪ আসনের বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল শনিবার (২৪ জানুয়ারি) রূপসা উপজেলার আইচগাতীতে তার নিজ বাসভবনে ৭৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া হবে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, প্রযুক্তি ও অবকাঠামোর ক্ষেত্রে দেশের অন্যতম উন্নত এলাকা।
স্বাস্থ্য ও জরুরি সেবা রূপসায় ১৫০ শয্যার আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স।
পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ব্যবস্থা ও জরুরি সেবা ২৪ ঘণ্টা।
প্রতিটি পরিবারে নিরাপদ ও সুপেয় পানি।
দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিক হাসপাতালে রূপান্তর।
শিক্ষা ও প্রশিক্ষণ ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল লার্নিং সেন্টার।যুবকদের জন্য গ্রাফিক্স, ওয়েব ও ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ।কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।শিক্ষার্থী ও কর্মজীবীদের জন্য আবাসন ব্যবস্থা।আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম ও লাইব্রেরি,অবকাঠামো ও যোগাযোগ
সেনের বাজার–গোপালগঞ্জ সড়ক ৪ লেনে উন্নীতকরণ।
খাল ও নদীর উপর নতুন ব্রিজ।কিসেন্ট ও পিপলস মিল সংযোগ সড়ক।আধুনিক বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ড।
যানজট নিরসনে স্ট্যান্ড নির্মাণ।নদী, জলবিধি ও পরিবেশ
ভৈরব নদের উপর ২য় সেতু নির্মাণ।নগরঘাট ও রেলগেট সেতু নির্মাণ সম্পন্ন।নদীভাঙন এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ।
জলাবদ্ধ জমির পানি নিষ্কাশন করে চাষযোগ্য করা।খাল ও নদীর পুনঃখনন।সৌর প্যানেল স্থাপন ও বৃক্ষরোপণ অর্থনীতি, শিল্প ও উদ্যোক্তা উন্নয়ন পরিত্যক্ত পাট গুদামে ক্ষুদ্র ও কুটির শিল্প।নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে কর্মসংস্থান বৃদ্ধি,স্টার জুট মিল চালুকরণ,ইপিজেড ও শিল্প অঞ্চল স্থাপন,আধুনিক কৃষি প্রযুক্তি ও কোল্ড,স্টোরেজ,উদ্যোক্তাদের সহজ ঋণ,হাট ও বাজার আধুনিকায়ন,ক্রীড়া, পর্যটন ও শিশু কল্যাণ,মিনি স্টেডিয়াম ও ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র,হাজীগাঁও মিনি স্টেডিয়াম আধুনিকীকরণ,পর্যটন কেন্দ্র ও শিশু পার্ক,কেন্দ্রীয় গ্রন্থাগার স্থাপন,ক্রীড়া মাঠ ও স্টেডিয়াম উন্নয়ন,সামাজিক উন্নয়ন ও ধর্মীয় সম্প্রতি
নবী করিম (সা.)–এর আদর্শে সমাজ গঠন,ধর্মীয় উপাসনালয় নির্মাণ ও সম্প্রসারণ,সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত,বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাস দমন।
অসহায় ও ছিন্নমূলদের আবাসন,গুচ্ছগ্রাম সম্প্রসারণ।
প্রযুক্তি ও যুব উন্নয়ন,আইটি ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার।
দক্ষ জনশক্তি তৈরি।শিক্ষার্থীদের ও যুবকদের জন্য আধুনিক কম্পিউটার ল্যাব,অন্যান্য প্রতিশ্রুতি
প্রতিটি ওয়ার্ড চাঁদা, মাদক ও সন্ত্রাসমুক্ত রূপসা ফেরিঘাট সম্পূর্ণ টোলমুক্ত,ভট্টাচার্য খেয়াঘাটে ফেরি ব্যবস্থা।
নদী ও খাল পুনঃখনন ও নাব্যতা ফিরিয়ে আনা,আধুনিক সুইচগেট ও ড্রেন নির্মাণ,নারীর উন্নয়নে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত।
ইশতেহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি ও জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতা ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। হেলাল বলেন, “খুলনা-৪ আসনের ভোটাররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করলে আমরা সত্যিকারের নবীন-সমৃদ্ধ খুলনা গড়তে সক্ষম হব।”
