খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • খুলনায় আজ থেকে শুরু হচ্ছে ৩য় উপকূলীয় পানি সম্মেলন
- খুলনা - খুলনাঞ্চল - শিক্ষা

খুলনায় আজ থেকে শুরু হচ্ছে ৩য় উপকূলীয় পানি সম্মেলন

    কাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী তৃতীয় উপকূলীয় পানি সম্মেলন। নগরীর সিএসএস আভা সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশের ৬০টি বেসরকারি উন্নয়ন সংস্থা, প্রতিষ্ঠান যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। যা একটি বৃহৎ ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় উদ্যোগ। সম্মেলনের এ বছরে মূল প্রতিপাদ্য, ‘পানি প্রতিবেশ সুরক্ষা’ই টেকসই উন্নয়ন’। ২৬ জানুয়ারি খুলনা ঘোষণার মধ্য দিয়ে সম্মেলন […]

 

 

কাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী তৃতীয় উপকূলীয় পানি সম্মেলন। নগরীর সিএসএস আভা সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশের ৬০টি বেসরকারি উন্নয়ন সংস্থা, প্রতিষ্ঠান যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। যা একটি বৃহৎ ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় উদ্যোগ। সম্মেলনের এ বছরে মূল প্রতিপাদ্য, ‘পানি প্রতিবেশ সুরক্ষা’ই টেকসই উন্নয়ন’। ২৬ জানুয়ারি খুলনা ঘোষণার মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। আয়োজকরা জানান, বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে পানি সংক্রান্ত ঝুঁকি ও সংকট আগের যে কোনো সময়ের

তুলনায় যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। নিরাপদ পানির সংকট, দূষণ এবং অব্যবস্থাপনার কারণে লক্ষ লক্ষ মানুষ এখনও তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। গত দশ বছরে বাংলাদেশের ভূ-গর্ভস্থ পানির স্তর প্রায় ২৪ মিটার হ্রাস পেয়েছে, এবং প্রতি বছর ২ থেকে ৩ মিটার করে পানির স্তর নিচে নেমে যাচ্ছে (ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং- আইডব্লিউএম এর সমীক্ষা)। এর ফলে পানি নিরাপত্তা, কৃষি এবং জনজীবনে উল্লেখযোগ্য

প্রভাব পড়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে পানি সরবরাহ কমেছে যা জনসংখ্যার ঘনত্ব এবং প্রাকৃতিক ঝুঁকির প্রভাবে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য আরও গভীর করেছে। পানি ন্যায্যতার মাধ্যমে নিরাপদ জীবনের অধিকার নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ নীতি ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয় হিসাবে সামনে এসেছে। পানি ও জলবায়ু পরিবর্তনের বর্তমান বিশ্বের অন্যতম ঝুঁকিতে থাকা খুলনায় ২০১১ সালে প্রথম পানি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। যার মূল প্রতিপাদ্য ছিল, ‘পানি বাণিজ্যিক পণ্য নয়, অধিকার’। এর পর ২০১৯ সালে দ্বিতীয় পানি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিপাদ্য ছিল ‘উন্নয়ন অগ্রযাত্রায় পানির ন্যায্যতা’। এর ধারাবাহিকতায় আগামী ২৪-২৬ জানুয়ারি ২০২৬ ‘পানি প্রতিবেশ সুরক্ষা’ই টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৃতীয় উপকূলীয় পানি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর সম্মেলনে প্রধান চারটি থিম পানি ও জলবায়ু পরিবর্তন (Water Climate Change) পানি ব্যবস্থাপনায় সুশাসন (Water Governance), পানি বাস্তুতন্ত্র এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Water Ecosystems & SDGs), অভিযোজনমূলক পরিবর্তনশীল শিক্ষণ (Adaptive Transformative Learning) এর আওতায় জমা পড়েছে বিপুল সংখ্যক অ্যাবস্ট্রাক্ট। যার মধ্য থেকে কারিগরি কমিটি ৭১টি অ্যাবস্ট্রাক্ট চূড়ান্তভাবে গ্রহণ করেছে। সম্মেলনের উদ্বোধনী ও সমাপনী আয়োজনের পাশাপাশি গৃহীত অ্যাবস্ট্রাক্টগুলি নিয়ে ১৪টি সমান্তরাল টেকনিক্যাল অধিবেশন আয়োজন করা হয়েছে। যেখানে পানি ও জলবায়ু, পানি ব্যবস্থাপনা, পানি প্রতিবেশ, এসডিজি ও মাঠপর্যায়ের অভিযোজন শিখন নিয়ে খোলামেলা আলোচনার ভিত্তিতে পানি বিষয়ক সমস্যার সমাধানের উপায় খুঁজে বের করার চেষ্টা করা হবে। সম্মেলনের কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রথিতযশা জলবায়ু ও পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত। সম্মেলনে অংশ নেবেন ছাত্র ও শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞ, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, উন্নয়নকর্মী এবং জলবায়ু পরিবর্তনে সরাসরি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ। আয়োজকরা মনে করেন, এই বৈচিত্র্যময় অংশগ্রহণ সম্মেলনের আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে বাস্তবসম্মত ও কার্যকর করতে সহায়ক হবে। ৩য় উপকূলীয় পানি সম্মেলন কমিটির সদস্য সচিব শামীম আরফিন জানান, দুর্যোগ-দুর্বিপাক, পরিবেশ-প্রতিবেশ ও ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তনজনিত বিষয়ে বৈশ্বিকভাবে বাংলাদেশ অন্যতম গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের উপকূলীয় এলাকায় প্রতিনিয়ত লবণাক্ততা, জলাবদ্ধতা, সুপেয় পানি, কৃষি-মৎস্যসহ স্বাভাবিক জীবনযাপনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। যা মোকাবেলার জন্য বাস্তবসম্মত বিজ্ঞানভিত্তিক পলিসি নির্ধারণ জরুরি। সম্মেলনের সক্রিয় অংশগ্রহণকারীদের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকার মাধ্যমে একটি কার্যকর, শক্তিশালী ও টেকসই পানি-অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম গড়ে উঠবে বলে আমি আশাবাদী। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে সকল অংশীজনের কার্যকরী ও দায়িত্বশীল সহযোগিতার

মাধ্যমে “বাংলাদেশ পানি সম্মেলন” আয়োজন করা সম্ভব হবে। আশা করছি সম্মেলনের সকল অংশীজনের

স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘খুলনা ঘোষণা’র মধ্য দিয়ে জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে

আসবে। ৩য় উপকূলীয় পানি সম্মেলন আয়োজনকে সফলভাবে বাস্তবায়নের জন্য সেক্রেটারিয়েটকে (অ্যাওসেড) যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved