খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি
- খেলা

বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি

বাংলাদেশের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই বলছে, বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা ভাবছে আইসিসি। সেই সিদ্ধান্ত নিতে দুবাইতে পৌঁছেছেন আইসিসি প্রধান জয় শাহ। মূলত, দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। তবে এখনও নিষ্পত্তি হয়নি বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুত। বাংলাদেশ আদতে বিশ্বকাপ খেলতে চায়। তবে সেটি ভারতের ভেন্যুতে নয়,  ম্যাচগুলো […]

বাংলাদেশের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই বলছে, বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা ভাবছে আইসিসি। সেই সিদ্ধান্ত নিতে দুবাইতে পৌঁছেছেন আইসিসি প্রধান জয় শাহ।

মূলত, দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। তবে এখনও নিষ্পত্তি হয়নি বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুত। বাংলাদেশ আদতে বিশ্বকাপ খেলতে চায়। তবে সেটি ভারতের ভেন্যুতে নয়,  ম্যাচগুলো হতে হবে শ্রীলঙ্কায়।

আইসিসির সভায় বাংলাদেশের এই দাবি খারিজ হবার পর, আবারও আইসিসির কাছে ই-মেইল করেছে বিসিবি। যেখানে বলা হয়েছে ভারতে বাংলাদেশ দল ও সংশ্লিষ্ঠদের নিরাপত্তা ঝুকি পর্যালোচনা করতে ইন্ডিপেন্ডেন্ট ডিসপিউট রেজোল্যুশন কমিটি বা ‘স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি’ গঠনের অনুরোধ করা হয়েছে।তবে বাংলাদেশের সেই দাবি না নামার সম্ভাবনাই নাকি বেশি বলছে ভারতীয় সেই গণমাধ্যাম।

দেশটির সংবাদ সংস্থা এএনআই বলছে শনিবারই বাংলাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। শুধু তাই নয় বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথাও নাকি ভাবছে ক্রিকেটের নিয়ন্ত সংস্থাটি

এএনআই বলছে বাংলাদেশ ইস্যুতে সিদ্ধান্ত নিতে এখন আইসিসি চেয়ারম্যান জয় শাহ বর্তমানে দুবাইয়ে রয়েছেন। সংস্থাটির সদর দফতরে এই সংকট সমাধানের জন্য একটি জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে শনিবার। সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশ ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকলে এই সভা শেষে বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলকে বাদ দেবার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সেই সাথে বিসিবি’র বার্ষিক আয়ের একটি বড় অংশ প্রায় ২৮ মিলিয়ন ডলার বা ২৪০ কোটি টাকা কেটে নেয়ার ঘোষণাও আসতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved