খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
- আন্তর্জাতিক

ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে ইসরায়েলে পৌঁছেছেন। সফরকালে তিনি দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে মোদির ভাষণ দেওয়ার কথা রয়েছে। খবর আলজাজিরার। গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন নেতানিয়াহু। এরই মধ্যে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সাম্প্রতিক সংঘাতে গাজায় অন্তত ৭২ হাজার ৭৩ জন […]

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে ইসরায়েলে পৌঁছেছেন। সফরকালে তিনি দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে মোদির ভাষণ দেওয়ার কথা রয়েছে। খবর আলজাজিরার।

গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন নেতানিয়াহু। এরই মধ্যে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সাম্প্রতিক সংঘাতে গাজায় অন্তত ৭২ হাজার ৭৩ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ভারত এর বিরোধিতা করেছিল। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতির কড়া সমালোচক ছিল ভারত, বিশেষ করে অ-আরব দেশগুলোর মধ্যে ভারত অন্যতম ছিল। তবে ১৯৯২ সালে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে ভারত-ইসরায়েল সম্পর্ক দ্রুত জোরদার হয়েছে। উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি, কৃষি ও বাণিজ্য খাতে সহযোগিতা বেড়েছে।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল ও ভারতের মধ্যে একটি অসাধারণ জোট রয়েছে এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করব। গত বছর ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের নয়াদিল্লি সফরের সময় দুই দেশ পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণে একটি বিনিয়োগ চুক্তি সই করে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৩.৯ বিলিয়ন ডলার এবং পারস্পরিক বিনিয়োগের বর্তমান পরিমাণ প্রায় ৮০০ মিলিয়ন ডলার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved