খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • ক্ষুধার্ত‘র মুখে এক মুঠো অন্ন
- এক্সক্লুসিভ - সামাজিক

ক্ষুধার্ত‘র মুখে এক মুঠো অন্ন

ক্ষুধার্ত‘র মুখে এক মুঠো অন্ন মোঃ রেদওয়ানুল ইসলাম রুহান খুলনার অসহায়, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবিক উদ্যোগ হিসেবে চার মাস ধরে নিয়মিতভাবে ‘গরিবের ফ্রি বুফে’ আয়োজন করে আসছে ফুডব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা। নগরির বিভিন্ন পয়েন্টে প্রতিদিন দুপুরে সাদা ভাত, সবজি, ডাল, মুরগির মাংস ও ডিম ভুনা নিয়ে আয়োজন করা হচ্ছে এই তৃপ্তির আহার। সামাজিক […]

ক্ষুধার্ত‘র মুখে এক মুঠো অন্ন
ক্ষুধার্ত‘র মুখে এক মুঠো অন্ন
মোঃ রেদওয়ানুল ইসলাম রুহান
খুলনার অসহায়, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবিক উদ্যোগ হিসেবে চার মাস ধরে নিয়মিতভাবে ‘গরিবের ফ্রি বুফে’ আয়োজন করে আসছে ফুডব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা। নগরির বিভিন্ন পয়েন্টে প্রতিদিন দুপুরে সাদা ভাত, সবজি, ডাল, মুরগির মাংস ও ডিম ভুনা নিয়ে আয়োজন করা হচ্ছে এই তৃপ্তির আহার। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রায় তিনশ হাজার মিল সার্ভিস প্রদান করেছে, যা নগরীর খাদ্য নিরাপত্তাহীন মানুষের জন্য একটি শক্তিশালী সামাজিক সহযোগিতা মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, রবিবার জিলা স্কুলের সামনে, সোমবার বাংলাদেশ ব্যাংক চত্বর, মঙ্গলবার রূপসা স্টান্ড এলাকায়, বুধবার খালিশপুর এবং বৃহস্পতিবার সোনাডাঙ্গা পল্লীমঙ্গলে এ খাবার বিতরণ করা হয়। প্রত্যেক স্থানে প্রতিদিন শতাধিক ভাসমান মানুষ, পথশিশু, সুবিধা বঞ্চিত নারী-পুরুষ, শ্রমজীবী মানুষ ও প্রতিবন্ধীরা একবেলা পেট ভরে খাবার পাচ্ছেন। খাবার গ্রহণকারীদের অনেকেই জানান, শহরে এমন উদ্যোগ তাদের বেঁচে থাকার লড়াইকে কিছুটা হলেও সহজ করেছে।
এই কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছে স্থানীয় ডোনার, ব্যবসায়ী, তরুণ স্বেচ্ছাসেবক, সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের সম্মিলিত প্রচেষ্টায় কোনো রকম বিভেদ ছাড়াই প্রতিদিন বিতরণ করা হচ্ছে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত রান্না করা খাবার। স্বেচ্ছাসেবকেরা জানান, খাবার দেওয়ার পাশাপাশি মানুষের সঙ্গে কথা বলা, তাদের পাশে থাকা এই মানবিক সম্পর্কই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
সংস্থার সভাপতি শাহরিয়ার কবির মেঘ জানান, তারা পর্যায়ক্রমে কেসিসির প্রতিটি ওয়ার্ডে এই ‘গরিবের বুফে’ সুবিধা পৌঁছে দিতে চান। তার ভাষায়, “আমরা বিশ্বাস করি, পৃথিবীর নিঃস্বার্থ সম্পর্ক তৈরি হয় খাবার আদান-প্রদানের মধ্য দিয়ে। কেউ যেন ক্ষুধার যন্ত্রণা নিয়ে ঘুমাতে না যায় এই স্বপ্ন নিয়েই আমরা কাজ করছি।”
মানবিকতা, একতা ও সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠছে এই উদ্যোগ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved