খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • খুলনায় আনসার ও ভিডিপির তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
- খুলনাঞ্চল - চিকিৎসা

খুলনায় আনসার ও ভিডিপির তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের দিকনির্দেশনায় এবং খুলনা […]

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের দিকনির্দেশনায় এবং খুলনা রেঞ্জের উপমহাপরিচারক মোঃ নুরুল হাসান ফরিদী বিএএম এর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। আজ শনিবার ২৪ জানুয়ারি/২০২৬ খ্রি. থেকে আগামী ২৬ জানুয়ারি/২০২৬ খ্রি. পর্যন্ত খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে আনসার ভিডিপি মেডিকেল ক্যাম্পে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্য-সদস্যা পরিবারবর্গদের ও সাধারণ জনগণের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ক্যাম্পে চক্ষু চিকিৎসা, চক্ষু ছানী অপারেশন, দন্ত চিকিৎসাসহ সাধারণ রোগের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিপুল সংখ্যক রোগী চিকিৎসা পরামর্শ গ্রহণের পাশাপাশি বিনামূল্যে ঔষধ পাচ্ছেন। বিশেষ চক্ষু সমস্যায় ভোগা রোগীদের জন্য আধুনিক ব্যবস্থাপনায় চক্ষু ছানী অপারেশনের বিশেষ ব্যবস্থ্য থাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। এ চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি পরিদর্শন করেন উপপরিচালক (মেডিকেল) আনসার ও ভিডিপি সদর দপ্তর মেজর সাইদুজ্জামান তরফদার এএমসি, জেলা কমান্ডেন্ট খুলনা মোঃ মিনহাজ আরেফিন। এছাড়াও আনসার-ভিডিপি সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ১১ জন চিকিৎসকের ০১টি টিম ও ০৬ জন টেকনোলজিস্ট এবং খুলনা রেঞ্জের ০১ জন চিকিৎসক ও সদর দপ্তর এবং রেজ কার্যালয়ের মোট ০৫ জন মেডিকেল এ্যাসিস্টেন্ট আনসার-ভিডিপি সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় তিন দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সফলভাবে চলমান রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved