খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • খুলনার ৬টি আসনে ৮টি দলের ৩৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ
- খুলনা - খুলনাঞ্চল - রাজনীতি

খুলনার ৬টি আসনে ৮টি দলের ৩৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ

খুলনার ৬টি আসনে ৮টি রাজনৈতিক দলের ৩৩ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপি’র ১০ জন, জামায়াতের ৬ জন, ইসলামী আন্দোলনের ৩ জন, খেলাফত মজলিসের ৩ জন, জাতীয় পার্টির ৩ জন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের ১ জন, ইসলামী ফ্রন্টের (জাতীয় পার্টির একাংশের জোট) এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে খুলনা-১ আসনে বিএনপি’র […]

খুলনার ৬টি আসনে ৮টি রাজনৈতিক দলের ৩৩ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপি’র ১০ জন, জামায়াতের ৬ জন, ইসলামী আন্দোলনের ৩ জন, খেলাফত মজলিসের ৩ জন, জাতীয় পার্টির ৩ জন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের ১ জন, ইসলামী ফ্রন্টের (জাতীয় পার্টির একাংশের জোট) এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর মধ্যে খুলনা-১ আসনে বিএনপি’র প্রার্থী আমির এজাজ খান ও জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী, স্বতন্ত্র হিসেবে সাবেক ছাত্রদল নেতা গোবিন্দ হালদার, জাতীয় পার্টির মোঃ জাহাঙ্গীর হোসেন ও সিপিবির কিশোর কুমার রায়। এছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় সম্মিলিত জাতীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

খুলনা-২ আসনে বিএনপি’র নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামী আন্দোলনের মুফতি আমান উল্লাহ, খেলাফত মজলিসের মোঃ শহিদুল ইসলাম এবং বিএনপি’র মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

খুলনা-৩ আসনে বিএনপি’র রকিবুল ইসলাম বকুল, জামায়াতের মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলনের হাফেজ আবদুল আউয়াল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের শেখ আরমান হোসেন, খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদ, স্বতন্ত্র হিসেবে আবদুর রউফ মোল্লা এবং আবুল হাসনাত সিদ্দিক মনোনয়ন ফরম তুলেছেন। খুলনা-৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির আজিজুল বারী হেলাল, জামায়াতের মোঃ কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, খেলাফত মজলিসের মাওলানা এস এম সাখাওয়াত হোসেন, জাতীয় পার্টির সৈয়দ আবুল কাসেম ও স্বতন্ত্র এ এস এম আজমল হোসেন।

খুলনা-৫ আসনে বিএনপি’র আলী আজগর লবী ও জামায়াতের মিয়া গোলাম পরওয়ার, বিএনপি’র শফি মোহাম্মদ খান ও মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সিপিবির চিত্ত রঞ্জন হালদার ও জাতীয় পার্টির শামীম আরা পারভীন মনোনয়ন তুলেছেন।

খুলনা-৬ আসনে বিএনপি’র মনিরুল হাসান বাপ্পী, জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র আছাদুল বিশ্বাস মনোনয়ন ফরম তুলেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved