খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • ডেভিড বার্গম্যান দৃষ্টিতে নির্বাচন
- জাতীয় - বাংলাদেশ

ডেভিড বার্গম্যান দৃষ্টিতে নির্বাচন

ডেভিড বার্গম্যান দৃষ্টিতে নির্বাচন ঢাকা প্রতিনিধি বিএলওয়াইসির যুব জরিপ থেকে দেখা গেছে, বিএনপি ও জামায়াত শীর্ষস্থান দখলের জন্য লড়ছে। কিন্তু এই দুই দলের কেউই নিরঙ্কুশ সমর্থন তৈরি করতে পারছে না। অন্যদিকে আওয়ামী লীগের টিকে থাকা সমর্থক, সেই সঙ্গে সিদ্ধান্তহীন ভোটারদের বড় সংখ্যা থেকে বোঝা যায়, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখনো পরিবর্তনশীল। বিএলওয়াইসির যুব জরিপ বিশ্লেষণ করেছেন ডেভিড […]

ডেভিড বার্গম্যান দৃষ্টিতে নির্বাচন

ঢাকা প্রতিনিধি

বিএলওয়াইসির যুব জরিপ থেকে দেখা গেছে, বিএনপি ও জামায়াত শীর্ষস্থান দখলের জন্য লড়ছে। কিন্তু এই দুই দলের কেউই নিরঙ্কুশ সমর্থন তৈরি করতে পারছে না। অন্যদিকে আওয়ামী লীগের টিকে থাকা সমর্থক, সেই সঙ্গে সিদ্ধান্তহীন ভোটারদের বড় সংখ্যা থেকে বোঝা যায়, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখনো পরিবর্তনশীল। বিএলওয়াইসির যুব জরিপ বিশ্লেষণ করেছেন ডেভিড বার্গম্যান। বাংলাদেশে ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ জনগোষ্ঠী মোট ভোটারের প্রায় এক-তৃতীয়াংশ। এই তরুণদের ওপর চালানো একটি নতুন জরিপ প্রকাশিত হয়েছে। জরিপটি চালিয়েছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)। ২০০৯ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ইংরেজি, বাংলা ও মাদ্রাসা—তিন ধরনের শিক্ষা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের নেতৃত্বের প্রশিক্ষণ দিয়ে থাকে।

গত ১০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে চালানো জরিপে ২,৫৪৫ জন অংশ নেন। দেশের ভৌগোলিক ও জনমিতিক বৈচিত্র্য প্রতিফলিত করার জন্য ‘র‍্যান্ডম স্যাম্পলিং’ পদ্ধতিতে তাঁদের নির্বাচন করা হয়। বাংলাদেশে জরিপকে মানুষ সাধারণত সন্দেহের চোখে দেখে। এমনকি সেগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হলেও লোকের সন্দেহ যায় না। অনেকের যুক্তি হলো, মাত্র হাজার কয়েক লোকের উত্তর দিয়ে বাংলাদেশের জনগণের জটিলতাকে পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। এ ছাড়া নাগরিকেরা অপরিচিত মানুষের কাছে তাদের আসল রাজনৈতিক পছন্দ-অপছন্দ প্রকাশ করতে চায় না।

সাধারণভাবে জরিপের ফল নিয়ে কিছুটা সন্দেহ থাকাটা ঠিক আছে। কারণ, জরিপ সব সময় শতভাগ নির্ভুল হয় না। কিন্তু যদি আপনি জরিপকে একেবারে গুরুত্বই না দেন, তাহলে সেখানে যে গুরুত্বপূর্ণ সংকেত বা তথ্য পাওয়া যেতে পারে সেগুলো দেখাই হবে না। বিশেষ করে গত সরকার পতনের পর যেসব জরিপ হয়েছে, সেগুলো একটার পর একটা প্রায় একই রকম ফল দেখাচ্ছে। তাই সব জরিপকে অগ্রাহ্য করলে এই ধারাবাহিক তথ্যগুলো বোঝার সুযোগও হারিয়ে যেতে পারে।

বিওয়াইএলসির যুব জরিপের ছয়টি মূল বিষয় এখানে তুলে ধরছি:

 যুবকদের মধ্যে ভোট দেওয়ার প্রবল আগ্রহ- জরিপের একটি উল্লেখযোগ্য তথ্য হলো—যুবসমাজের মধ্যে ভোট দেওয়ার প্রবল ইচ্ছা রয়েছে। জরিপে অংশ নেওয়া তরুণদের মধ্যে ৯০ শতাংশই জানিয়েছেন, তাঁরা নিবন্ধিত ভোটার।

আর তাঁদের মধ্যে ৯৭ শতাংশ বলেছেন, তাঁরা আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে চান। এটি দেখায়, বাংলাদেশের তরুণেরা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখনো অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত থাকতে চান।

বিএনপি ও জামায়াতে ইসলামী প্রায় সমান অবস্থানে- জরিপের ফল দেখাচ্ছে, বিএনপি এবং জামায়াতে ইসলামী খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। বিএনপি সামান্য ৩ পয়েন্টে এগিয়ে (বিএনপি ২০ শতাংশ, জামায়াত ১৭ শতাংশ) রয়েছে।

তবে জরিপে সব সময় কিছুটা ভুলের আশঙ্কা থাকে, যাকে ‘মার্জিন অব এরর’ বলা হয়। এখানে বিএনপি ও জামায়াতের সমর্থনের মধ্যে যে ৩ শতাংশের পার্থক্য দেখা যাচ্ছে, সেই পার্থক্য খুব ছোট। ‘মার্জিন অব এরর’ বা সম্ভাব্য ভুলের সীমা হিসাব করলে এই ছোট পার্থক্যটি আসলে মুছেও যেতে পারে। জরিপে বিএনপিকে এগিয়ে থাকতে দেখা গেলেও প্রকৃত চিত্রে তারা সমান অবস্থানে থাকতে পারে।

আঞ্চলিক চিত্র অবশ্য একটু ভিন্ন। চট্টগ্রাম (১৯ শতাংশ বনাম ১০ শতাংশ), ঢাকা (২৪ শতাংশ বনাম ১৯ শতাংশ) ও রাজশাহীতে (৩৯ শতাংশ বনাম ২৭ শতাংশ) বিএনপি শক্তিশালী অবস্থানে আছে। অন্যদিকে খুলনায় জামায়াত বেশ এগিয়ে আছে (২৯ শতাংশ বনাম ১৩ শতাংশ)।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved