খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কুমিল্লায় দুর্ঘটনায় বিএনপির ১০ নেতা-কর্মী আহত
- বাংলাদেশ

তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কুমিল্লায় দুর্ঘটনায় বিএনপির ১০ নেতা-কর্মী আহত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল বুধবার মধ্যরাতে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িতে থাকা দলীয় নেতা-কর্মীরা জানান, নোয়াখালী জেলা শহর […]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল বুধবার মধ্যরাতে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাড়িতে থাকা দলীয় নেতা-কর্মীরা জানান, নোয়াখালী জেলা শহর মাইজদী রশিদ কলোনি থেকে ছেড়ে আসা একটি বাস কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের ওপর উঠে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। কমপক্ষে ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন।

সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন (জামাল) ও নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তাঁদের দুজনের অবস্থাই গুরুতর।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী মো. শাহজাহান বলেন, ‘এই দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আহত ব্যক্তিদের জন্য অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।’

জানতে চাইলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান। প্রথম আলোকে তিনি বলেন, ঘটনার খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved