খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন নয়: সালাহউদ্দিন আহমদ
- জাতীয়

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন নয়: সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়ন এবং বিচার নিশ্চিত করতে সরকার কাজ করবে। বুধবার সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, “শহীদ পরিবারদের আশ্বস্ত করতে চাই—পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ […]

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়ন এবং বিচার নিশ্চিত করতে সরকার কাজ করবে।
বুধবার সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “শহীদ পরিবারদের আশ্বস্ত করতে চাই—পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটি অপচেষ্টা ছিল। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এমন নৃশংস কাজ করতে পারে।”
তিনি আরও বলেন, “আজ রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন, তারা চিরস্মরণীয়। পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড।”
এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা এবং সুপারিশ অনুযায়ী বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, বিষয়টি সরকারের নির্বাচনী ইশতেহারেও রয়েছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved