ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের শুক্রবার মাগুরা জেলা ষ্টেডিয়ামে চুয়াডাঙ্গা অনুর্ধ্ব-১৮ বনাম খুলনা অনুর্ধ্ব-১৮ মধ্যকার খেলায় খুলনা ৯ উইকেটে জয়লাভ করেন। চুয়াডাঙ্গা অনুর্ধ্ব-১৮ প্রথমে ব্যাট করে ৪০.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১২৫ রান করে দলের পক্ষে নাফিজুল হক সবোর্চ্চ ৫০ রান করে। খুলনার রাকিব হাওলাদার ৪ উইকেট লাভ করেন। জবাবে খুলনা অনুর্ধ্ব-১৮ ব্যাট করতে নেমে ২২ ওভারে ৯ উইকেটে জয়লাভ করেন। দলের পক্ষে রুবায়েত ইসলাম অপরাজিত ৬৬ রান করেন। অপরদিকে খুলনা জেলা ষ্টেডিয়ামে মাগুরা অনুর্ধ্ব-১৮ বনাম সাতক্ষীরা অনুর্ধ্ব-১৮ খেলায় সাতক্ষীরা অনুর্ধ্ব-১৮ ৫ উইকেটে জয়লাভ করেন। মাগুরা অনুর্ধ্ব-১৮ প্রথম ব্যাট করে ৪৪.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৪৩ রান করে দলের পক্ষে আল হাসান নিমন ৪৩, মোঃ রাহাত ৩২ রান করেন। সাতক্ষীরার সাইফ ৩ উইকেট লাভ করেন
জবাবে সাতক্ষীরা অনুর্ধ্ব-১৮ ব্যাট করে ৪০.৪ ৫ উইকেট হারিয়ে জয়লাভ করেন। দলের পক্ষে এস এম তামিম ৬৪ রান করেন।
