খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • খুলনার ছয়টি আসনেই থাকবে এনসিপি
- খুলনাঞ্চল - রাজনীতি

খুলনার ছয়টি আসনেই থাকবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের হাত ধরে এনসিপির নির্বাচনের প্রস্তুতি হিসেবে ছয় আসনের প্রার্থীদের সাক্ষাৎকার চলছে। উপস্থিত প্রার্থীদের মধ্যে নতুন ও পুরনো মূখ দেখা যাচ্ছে। দল হিসেবে খুলনায় এবারে নতুন । গণ-অভ্যুত্থানের ইমেজ নিয়ে তারা নির্বাচনি মাঠে লড়বে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শাপলাকলি প্রতীকের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার […]

নিজস্ব প্রতিবেদক,
গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের হাত ধরে এনসিপির নির্বাচনের প্রস্তুতি হিসেবে ছয় আসনের প্রার্থীদের সাক্ষাৎকার চলছে। উপস্থিত প্রার্থীদের মধ্যে নতুন ও পুরনো মূখ দেখা যাচ্ছে। দল হিসেবে খুলনায় এবারে নতুন । গণ-অভ্যুত্থানের ইমেজ নিয়ে তারা নির্বাচনি মাঠে লড়বে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শাপলাকলি প্রতীকের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের ৩ তলায় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়।
খুলনায় মনোনয়ন প্রত্যাশিতরা হলেন, খুলনা-১ থেকে এনসিপি কেন্দ্রীয় সংগঠক মোঃ ওয়াহিদুজ্জামান, খুলনা-২ থেকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, কৃষক উইং এর কেন্দ্রীয় সংগঠক রেজিনা আক্তার, এ্যাডভোকেট মনিরুজ্জামান টুলু, খুলনা-৩ থেকে এস এম আরিফুর রহমান মিঠু, খুলনা-৪ থেকে খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান ফয়জুল্লাহ, যূথী , খুলনা-৫ থেকে যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক সৈয়দ আবু ওয়াহিদ অনি ও তৌকির আহমেদ সাগর মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। খুলনা -৬ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি ও যুব শক্তির জেলা সদস্য সচিব তুহিনুজ্জামান সাগর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের খুলনা জেলা প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান ফয়জুল্লাহ বলেন, মনোনয়ন সংগ্রহ করেছি। সহযোগী ও সহযোদ্ধাদের কাছেও দিকনির্দেশনা কামনা করছি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেলের সদস্য ও দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন বলেন, সকাল সাড়ে ৯টায় থেকে ১০টি সাংগঠনিক বিভাগ অনুযায়ী মনোনয়ন প্রত্যাশীদেও পৃথকভাবে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। সাক্ষাৎকার আজ ও আগামীকাল চলবে৷ এ পর্যন্ত সারা দেশের প্রায় ১৫০০ মনোনয়ন প্রত্যাশীদের দুদিনের এই মতবিনিময়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি বলেন, মতবিনিময়ের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে তাদের সংযোগ- এসব বিষয়ের উপর ভিত্তি করে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
তিনি আরও বলেন, এনসিপি আশা করে, স্বচ্ছ, উন্মুক্ত ও নীতিনিষ্ঠ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষায় সক্ষম যোগ্য নেতৃত্ব নির্বাচন করা সম্ভব হবে। এদিকে সকাল থেকেই সারাদেশ থেকে মনোনয়নপ্রত্যাশীরা সাক্ষাৎকার দেয়ার জন্য শহীদ আবু সাঈদ কনভেনশন হলে উপস্থিত হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved