খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • ছাত্রশিবিরের নতুন সভাপতি, কে এই সাদ্দাম?
- বাংলাদেশ - রাজনীতি

ছাত্রশিবিরের নতুন সভাপতি, কে এই সাদ্দাম?

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন নুরুল ইসলাম সাদ্দাম। এর আগে ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছিলেন নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে ঢাকা […]

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন নুরুল ইসলাম সাদ্দাম। এর আগে ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছিলেন নুরুল ইসলাম সাদ্দাম।
তিনি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমায় পড়াশুনা করছেন।
প্রসঙ্গত, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলনের মধ্য দিয়েই সংগঠনটির ২০২৬ মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হবেন।
ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে সারাদেশের সকল সদস্য অংশ নিচ্ছেন। সকাল ৮টায় অর্থসহ পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধন ঘোষণা ও প্রারম্ভিক বক্তব্যের পর দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ও বরেণ্য মেহমানরা এবং বিশিষ্ট ইসলামিক স্কলারসহ অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে দুপুর ১টায় প্রথম অধিবেশন শেষ হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved