খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • দল ঘোষণা করলেও সরকারের সিদ্ধান্তেই নির্ধারণ হবে পাকিস্তানের বিশ্বকাপ ভবিষ্যত
- খেলা

দল ঘোষণা করলেও সরকারের সিদ্ধান্তেই নির্ধারণ হবে পাকিস্তানের বিশ্বকাপ ভবিষ্যত

আসন্ন ট-িটোয়ন্টেি বশ্বিকাপরে জন্য ১৫ সদস্যরে দল ঘোষণা করছেে পাকস্তিান ক্রকিটে ক্রকিটে র্বোড (পসিবি)। তবে তারা বশ্বিকাপে অংশগ্রহণ করবে কি না, সে বষিয়ে এখনও সরকাররে সদ্ধিান্তরে অপক্ষোয় আছে দলট।ি আকবি জাবদে জানয়িছেনে, নর্বিাচক হসিবেে তারা তাদরে কাজটা করছেনে। পসিবিরি নর্বিাচক দলরে সদস্যরে মত, বশ্বিকাপ খলো নয়িে সদ্ধিান্ত নবেে সরকার। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেয়ায় আইসিসির […]

আসন্ন ট-িটোয়ন্টেি বশ্বিকাপরে জন্য ১৫ সদস্যরে দল ঘোষণা করছেে পাকস্তিান ক্রকিটে ক্রকিটে র্বোড (পসিবি)। তবে তারা বশ্বিকাপে অংশগ্রহণ করবে কি না, সে বষিয়ে এখনও সরকাররে সদ্ধিান্তরে অপক্ষোয় আছে দলট।ি আকবি জাবদে জানয়িছেনে, নর্বিাচক হসিবেে তারা তাদরে কাজটা করছেনে। পসিবিরি নর্বিাচক দলরে সদস্যরে মত, বশ্বিকাপ খলো নয়িে সদ্ধিান্ত নবেে সরকার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেয়ায় আইসিসির কড়া সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। পাশাপাশি সরকার চাইলে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বয়কট করতে পারে পাকিস্তান, এমন ইঙ্গিতও দিয়ে রেখেছেন পিসিবির চেয়ারম্যান।

নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটনদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। কয়েকবার চিঠি চালাচালির পর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কয়েক দফা বৈঠক করে তারা। তবে বাংলাদেশের পরিস্থিতির কথা তেমন আমলে নেয়নি আইসিসি।
 
ক’দিন আগে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এক বোর্ড সভায় বাংলাদেশ ইস্যুতে ভোটাভুটি হয়, আর সেখানেই হেরে যায় বাংলাদেশ। ১৫ ভোটের মধ্যে কেবলমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষ নিয়েছে। বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠিও দিয়েছিল পাকিস্তান। গুঞ্জন উঠেছিল, আইসিসি যদি বাংলাদেশের দাবি মেনে না নেয়, তাহলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। গতকালও এমন ইঙ্গিত দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। 
 
এছাড়া রশিদ লতিফ, মোহাম্মদ শেহজাদ, শহীদ আফ্রিদিরাও দাঁড়িয়েছেন বাংলাদেশের পক্ষে। পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে সেটি তিনি সমর্থন করবেন। 
 
এত কিছুর মাঝেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিশ্বকাপ বয়কটের আলোচনার মধ্যে কেন স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেই ব্যাখ্যাও চাওয়া হয়েছিল আকিব জাবেদের কাছে। 
 
তিনি বলেন, ‘আমরা নির্বাচক, আর আমাদের কাজ হলো দল নির্বাচন করা। আমরা সময়সীমার খুব কাছাকাছি সময়ে দল ঘোষণা করেছি। সরকার আমাদের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে, তাই আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না। চেয়ারম্যানও তাই বলেছেন, তাই আমরা তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবো।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved