খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • প্রবাহ সম্পাদক আশরাফ উল হক গুরুতর অসুস্থ : সুস্থতা কামনা
- খুলনা

প্রবাহ সম্পাদক আশরাফ উল হক গুরুতর অসুস্থ : সুস্থতা কামনা

খুলনা সংবাদপত্র পরিষদের সাবেক সভাপতি, দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফ উল হক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য দুপুরে এয়ার এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়া হয়েছে। প্রবীণ এই সাংবাদিকের আশু […]

খুলনা সংবাদপত্র পরিষদের সাবেক সভাপতি, দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফ উল হক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য দুপুরে এয়ার এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়া হয়েছে। প্রবীণ এই সাংবাদিকের আশু সুস্থতা কামনা করে বিবৃতিতে দোয়া চেয়েছেন খুলনা সংবাদপত্র পরিষদের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন সংগঠনের সভাপতি ও দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলটন, কোষাধ্যক্ষ দৈনিক সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী, দক্ষিণাঞ্চল প্রতিদিন সম্পাদক এস এম সাহিদ হোসেন, দৈনিক আজকের তথ্য সম্পাদক এস এম নজরুল ইসলাম, দৈনিক জন্মভ‚মি সম্পাদক আসিফ কবির, দৈনিক অনির্বাণ সম্পাদক মাহবুবা আহমেদ, দৈনিক খুলনা প্রতিদিন সম্পাদক সোহাগ দেওয়ান, দৈনিক খুলনা টাইমস সম্পাদক সুমন আহমেদ, দৈনিক ভয়েস অব টাইগার সম্পাদক ডানিয়েল সুজিত বোস, দৈনিক তথ্য সম্পাদক তৌহিদুর রহমান তুহিন, দৈনিক আমার একুশে সম্পাদক মনোয়ারা বেগম, দৈনিক কালান্তর সম্পাদক রুকসানা পারভীন, দৈনিক সংযোগ প্রতিদিন সম্পাদক খান মাহবুব হোসেন এবং দৈনিক আজকের কণ্ঠ সম্পাদক তহমিনা আক্তার শিপন প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved