খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • ভিনির গোলে শেষ ষোলোতে রিয়াল
- খেলা

ভিনির গোলে শেষ ষোলোতে রিয়াল

নাটকীয় জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠেছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুসের জাদুকরী গোলে দুই লেগ মিলিয়ে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। ৮ দিন আগে নীল জার্সিতে বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়ুস জুনিয়র আজ নেচেছেন রিয়ালের চিরাচরিত সাদা জার্সিতে। কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই মাঠে নামা রিয়াল ১৪ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল। তবে ২ মিনিট পরেই সমতা ফেরান […]

নাটকীয় জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠেছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুসের জাদুকরী গোলে দুই লেগ মিলিয়ে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

৮ দিন আগে নীল জার্সিতে বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়ুস জুনিয়র আজ নেচেছেন রিয়ালের চিরাচরিত সাদা জার্সিতে। কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই মাঠে নামা রিয়াল ১৪ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল। তবে ২ মিনিট পরেই সমতা ফেরান চুয়ামেনি। শেষ পর্যন্ত ৮০ মিনিটে ভিনির সেই জাদুকরী গোল নিশ্চিত করে রিয়ালের ২-১ জয়।

দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে শেষ ষোলোতে পা রাখলো চ্যাম্পিয়নস লিগের সফলতম দলটি।

শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি অথবা স্পোর্টিং সিপি। শুক্রবার ড্রতে জানা যাবে, কে হচ্ছে লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved