খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • রবিবার কেসিসি প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন নজরুল ইসলাম মঞ্জু
- খুলনা

রবিবার কেসিসি প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন নজরুল ইসলাম মঞ্জু

আগামী রবিবার খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। ইতোমধ্যে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি শুরু করেছে কেসিসি। ওইদিন নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতি তার কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বিদায়ী প্রশাসক। দলীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম মঞ্জু বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। […]

আগামী রবিবার খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। ইতোমধ্যে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি শুরু করেছে কেসিসি। ওইদিন নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতি তার কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বিদায়ী প্রশাসক।

দলীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম মঞ্জু বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। জ্বরসহ নানা রোগে আক্রান্ত হওয়ায় শারীরিকভাবে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। পরিবার ও নেতৃবৃন্দের অনুরোধে তাকে চিকিৎসাধীন থাকতে হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি খুলনা সিটি প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুকে নিয়োগ দেয় সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাতে যোগদান পত্র তুলে দেন তিনি।

যোগদান শেষে উপস্থিত সাংবাদিকদের নজরুল ইসলাম মঞ্জু বলেন, দীর্ঘ দেড় বছর যাবৎ আমলা দ্বারা সিটি কর্পোরেশন পরিচালিত হয়েছে। জনগণের প্রতিনিধিরা জনসেবার দায়িত্বে না থাকায় অনেক সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে, মানুষ ভোগান্তিতে পড়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের সঙ্গে থেকে জনগনের জন্য কাজ করতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved