খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২

Contact Info

  • বার্তা বিভাগ : ১৩, সাউথ সেন্ট্রাল রোড, খুলনা-৯১০০, বাংলাদেশ।

  • ইমেইল: priyokhulna25@gmail.com

  • যোগাযোগ: ০১৯৯২৩১৯৩১৫

তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খান
- বাংলাদেশ - রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খান। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। বিএনপিতে যোগদান অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে […]

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খান। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

বিএনপিতে যোগদান অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মো. রাশেদ খান ধানের শীষ প্রতীকে ভোট করবেন। আপনারা সবাই দলের পক্ষ থেকে রাশেদ খানকে সর্বাত্মক সহায়তা করবেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশেদ খান বলেন, ধানের শীষে ভোট করতে আগ্রহী আমি। এলাকার জনগণও চায় আমি শহীদ জিয়ার মার্কায় ভোট করি। আমি বিএনপির প্রার্থী হিসেবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট করছি।

এদিকে গণঅধিকার পরিষদ জানিয়েছে, দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে বিএনপিতে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবে তিনি ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার রাতে গণমাধ্যমে এ বিষয়ে কথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে আমরা বিগত সরকারের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছি। ফ্যাসিবাদ-পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্র সংস্কার জরুরি। সেই লক্ষ্যেই আন্দোলনে অংশ নেওয়া শক্তিগুলো একসঙ্গে নির্বাচনে যাবে এবং ভবিষ্যতে জাতীয় সরকার গঠনে ভূমিকা রাখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved