খুলনা, বাংলাদেশ
সোমবার । ২রা মার্চ, ২০২৬ । ১৭ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • ক্লাব মালিকানায় নাম লেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- খেলা

ক্লাব মালিকানায় নাম লেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

বুটজোড়া তুলে রাখার আগেই এবার ক্লাবের মালিক বনে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিনে নিয়েছেন স্প্যানিশ ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা। যে ক্লাবের মূল মালিক সৌদি বিনিয়োগ গ্রুপ ‘এসএমই’। ২০২৪ সালের ডিসেম্বরে দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইউরোপের একটি ফুটবল ক্লাবের মালিক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাত্র ১৪ মাসের মাথায় সত্যি হলো সেই স্বপ্ন। স্পেনের […]

বুটজোড়া তুলে রাখার আগেই এবার ক্লাবের মালিক বনে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিনে নিয়েছেন স্প্যানিশ ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা। যে ক্লাবের মূল মালিক সৌদি বিনিয়োগ গ্রুপ ‘এসএমই’।

২০২৪ সালের ডিসেম্বরে দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইউরোপের একটি ফুটবল ক্লাবের মালিক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাত্র ১৪ মাসের মাথায় সত্যি হলো সেই স্বপ্ন। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়ার সহ-মালিক এখন সিআরসেভেন। কিনেছেন ক্লাবটির ২৫ শতাংশ শেয়ার।

ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, মাঠের বাইরে ফুটবলের প্রতি কোনো না কোনোভাবে অবদান রাখা আমার দীর্ঘ দিনের স্বপ্ন। আলমেরিয়া স্পেনের এমন একটি ক্লাব, যার উন্নতির প্রচুর সম্ভাবনা রয়েছে। ক্লাবটিকে শীর্ষ পর্যায়ে নিতে সব ধরনের সাহায্যের জন্য প্রস্তুত আমি।

অপরদিকে, আলমেরিয়ার সভাপতি আল খোয়েরেজমি বলেন, ফুটবল মাঠের সেরা হিসেবে বিবেচনা করা হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। স্প্যানিশ লিগ সম্পর্কে খুব ভালো জ্ঞান রয়েছে তার। ক্লাবটির দল ও যুব একাডেমি নিয়ে আমাদের যে পরিকল্পনা, তার সম্ভাবনা তিনি বুঝতে পেরেছেন।

উল্লেখ্য, ব্যবসায়ী রোনালদোর যাত্রা শুরু সেই ২০১৬ সালে। হোটেল চালু করেন নিজ জন্মস্থান মাদেইরাতে। এরপর তিনি বিনিয়োগ করেন খাবার পানি, সুগন্ধি, আন্ডার গার্মেন্টস, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিক, জিম ও ফুটওয়ার খাতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved