খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • খুলনায় অনশন কর্মসূচিতে ব্যবসায়ী মনার সংহতি, কম্বল উপহার
- খুলনাঞ্চল

খুলনায় অনশন কর্মসূচিতে ব্যবসায়ী মনার সংহতি, কম্বল উপহার

খুলনা প্রতিনিধি শহীদ উসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চলমান অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন স্টেডিয়াম মার্কেটের শীতবস্ত্র ব্যবসায়ী তহিদুল ইসলাম মনা। রবিবার বিকেলে তিনি অনশনরত আহত জুলাইযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেন। এ সময় তিনি বলেন, শহীদ উসমান হাদীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত এ ধরনের […]

খুলনা প্রতিনিধি
শহীদ উসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চলমান অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন স্টেডিয়াম মার্কেটের শীতবস্ত্র ব্যবসায়ী তহিদুল ইসলাম মনা।
রবিবার বিকেলে তিনি অনশনরত আহত জুলাইযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেন। এ সময় তিনি বলেন, শহীদ উসমান হাদীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত এ ধরনের আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন অব্যাহত থাকবে। ন্যায়বিচারের দাবিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
অনশন কর্মসূচিতে অংশ নেওয়া আহত জুলাইযোদ্ধারা তহিদুল ইসলাম মনার এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান।
উল্লেখ্য, দুপুর থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করছেন আহত জুলাইযোদ্ধা মো. হুজাইফা, নূরুজ্জামান নাবিল, সিমান্ত, জাকিয়া আক্তার ও মিহিরিমা তাসনিমসহ অন্যান্যরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved