আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে খুলনা পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
পরিদর্শনকালে তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এছাড়া খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সামরিক ও অসামরিক প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
সভায় সেনাপ্রধান শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, পেশাদারিত্ব ও নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

