খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • প্রেসকে ভোটের পোস্টার না ছাপানোর নির্দেশ ইসির
- জাতীয় - সংসদ নির্বাচন ২০২৬

প্রেসকে ভোটের পোস্টার না ছাপানোর নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার ইতোমধ্যে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। তাই এই নিষেধাজ্ঞা কার্যকরে সারাদেশের প্রিন্টিং প্রেসগুলোকে পোস্টার মুদ্রণ না করার জন্য নির্দেশনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এ সিদ্ধান্ত বাস্তবায়নে সকল রিটার্নিং কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্বাচন কমিশনের উপ-সচিব মনির হোসেন  পাঠিয়েছেন। এতে […]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার ইতোমধ্যে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। তাই এই নিষেধাজ্ঞা কার্যকরে সারাদেশের প্রিন্টিং প্রেসগুলোকে পোস্টার মুদ্রণ না করার জন্য নির্দেশনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এ সিদ্ধান্ত বাস্তবায়নে সকল রিটার্নিং কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্বাচন কমিশনের উপ-সচিব মনির হোসেন  পাঠিয়েছেন।

এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচারণা ইতোমধ্যে শুরু হয়েছে। তবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী নির্বাচনি প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না।

আচরণ বিধিমালার বিধি-৭(ক) অনুযায়ী, ‘নির্বাচনি প্রচারণায় কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাইবে না।’

এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে—যেন কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করতে না পারেন। একই সঙ্গে নির্বাচনি পোস্টার মুদ্রণ বন্ধ রাখতে প্রিন্টিং প্রেসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য প্রশাসনিক ব্যবস্থা নিতে বলছে ইসি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved