নিজস্ব প্রতিবেদক
সিনিয়র সাংবাদিক এ এইচ শামিমুজ্জামান। কর্মস্থল বেসরকারি গণ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। এম ইউজে তার প্রাণের সংগঠন। এ সংগঠনের নির্বাচন সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে পোষ্ট দেন। পোষ্টে তিনি বলেছেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওযমী লীগের কর্মীরা বিএনপি- জামাত সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করেছিলেন, দিয়েছিল বাধা। আবার ওই কর্মীরাই ২০২৪ এর নির্বাচনে সকলকে দল মতের উর্ধ্বে উঠে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। ১৬ নভেম্বর যারা এমইউজের অধিকাংশ সদস্য বাদ দিয়ে ফুলের মালা পরলেন , তারা এই কথাটি মনে রেখেন।
