নিজস্ব প্রতিবেদক
হাইওয়ে নারী পুলিশ মোসাঃ মিমি খাতুনের আত্মহত্যার পেছনের কারণ দাম্পত্য কলহ। প্রেমের সম্পর্ক থেকে ইমরান হোসেনের সাথে তার বিয়ে হয়। উভয়ের মধ্যে বনিবনা ছিল না। তিনি খুলনাস্থ পুলিশের হাইওয়েতে কর্মরত ছিলেন। শনিবার দুপুরে রিজওন নারী ব্যারাক থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলী জানান, খুমেক হাসপাতালে তার ময়না তদন্ত হয়। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী তিনি আত্মহত্যা করেন। পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। লাশ চুয়াডাঙ্গা জেলার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
স্থানীয় সুত্র বলেছে, তার নিজের কক্ষ থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার হয়।
হাইওয়ে পুলিশের খুলনা রিজিয়ন সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, নারী পুলিশ সদস্য স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করেন। উভয়ের ই সমঝোতার মাধ্যমে বিয়ে হয়। স্বামী কুষ্টিয়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। আত্মহত্যাকারী কুষ্টিয়া জেলার মো. নবীন বিশ্বাসের মেয়ে।
