১৩ নভেম্বর ২০২৫, খুলনায় অনুষ্ঠিত হলো গ্রিন ভয়েসেস প্রজেক্টের আওতায় Divisional High Level Dialogue Between Policymakers and Youth Leaders এই আলোচনা সভা বাস্তবায়িত হয়েছে উন্নয়ন সংস্থা The Earth এর মাধ্যমে৷ প্রকল্পের অর্থায়নে ছিলো নেদারল্যান্ডস দূতাবাস এবং প্রকল্পের লিড পার্টনার এশিয়া ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি (সার্বিক) জনাব বিতান কুমার মন্ডল মহোদয়, খুলনা সিটি করপোরেশন মাননীয় সচিব শরীফ আসিফ রহমান, বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগের মাননীয় উপপরিচালক মো: আসিফুর রহমান এবং সহকারী পরিচালক মো: মইনুল হক, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর নাজমুস সাদাত, ইউএনডিপি এর সুমাইয়া সিদ্দিকী, উন্নয়ন কর্মী সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ,গণমাধ্যমকর্মী এবং উন্নয়ন খাতের প্রতিনিধিগণ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের ক্লাইমেট পলিসিগুলোতে জেন্ডার এবং যুব সমাজের অংশগ্রহণের সমস্যা এবং সমাধানের নানা দিক তুলে ধরেন। দ্যা আর্থ এর প্রজেক্ট কোর্ডিনেটর শরৎ স্বাধীন অনুষ্ঠানে ‘Bridging the Gap – Integrating Gender and Youth Perspective in Bangladesh’s Climate Policies’ শীর্ষক গবেষণা রিপোর্ট উপস্থাপন করেন যেখানে পলিসির নানা সীমাবদ্ধতা ও উপযোগী সমাধান তুলে ধরা হয়৷ এছাড়াও খুলনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ‘জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় পানি সম্পদ খাতে কর্তৃপক্ষের কার্যক্রম’ উপস্থাপন করেন পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী পরিচালক উজ্জ্বল সেন। একই সাথে যুব সমাজ কিভাবে একই সাথে বাপাউবো এর সাথে কাজ করতে পারে সেই বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া প্ল্যানেল ডিসকাশনের মধ্য দিয়ে অন্তর্ভুক্তিমূলক জলবায়ু নীতি ও কর্ম পরিকল্পনায় যুব সমাজের সংযোজন বিষয়ে আলোচনা করা হয়৷অনুষ্ঠানে খুলনার আপস যুব সংগঠন এর জলবায়ু ক্যাম্পিং সহ বগুড়া, গাইবান্ধা ও বান্দরবানের বিভিন্ন যুব সংগঠন এর ক্যাম্পিং এর অভিজ্ঞতা শেয়ার করেন যুবকরা।