খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ৩রা মার্চ, ২০২৬ । ১৮ই ফাল্গুন, ১৪৩২
তোহফায়ে রমজানুল মোবারক জানতে ক্লিক করুন
  • Home  
  • খুলনার খানজাহান আলী রোডে ১৫ বছর পর দখলমুক্ত হলো ‘আল মক্কা ট্রেডার্স’
- খুলনা

খুলনার খানজাহান আলী রোডে ১৫ বছর পর দখলমুক্ত হলো ‘আল মক্কা ট্রেডার্স’

খানজাহান আলী রোডে ১৫ বছর পর দখলমুক্ত হলো ‘আল মক্কা ট্রেডার্স’ নিজস্ব প্রতিবেদক দীর্ঘ ১৫ বছর পর অবশেষে দখলমুক্ত হলো খুলনার খানজাহান আলী রোডের ব্যবসা প্রতিষ্ঠান ‘আল মক্কা ট্রেডার্স’। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দোকানটি দখল করে রাখার অভিযোগে বহু বছর ধরে আইনি লড়াই চালিয়ে আসছিলেন প্রকৃত মালিক রেজওয়ানা । অবশেষে আদালতের রায়ের ভিত্তিতে আজ দোকানটি মালিকের […]

খানজাহান আলী রোডে ১৫ বছর পর দখলমুক্ত হলো ‘আল মক্কা ট্রেডার্স’
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৫ বছর পর অবশেষে দখলমুক্ত হলো খুলনার খানজাহান আলী রোডের ব্যবসা প্রতিষ্ঠান ‘আল মক্কা ট্রেডার্স’। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দোকানটি দখল করে রাখার অভিযোগে বহু বছর ধরে আইনি লড়াই চালিয়ে আসছিলেন প্রকৃত মালিক রেজওয়ানা । অবশেষে আদালতের রায়ের ভিত্তিতে আজ দোকানটি মালিকের দখলে ফিরিয়ে দেওয়া হয়।
গতকাল দুপুরে দোকান দখলমুক্ত করে মালিক পক্ষ এসময় ব্যবসায়ীসহ স্থানীয় মানুষের ভিড় লক্ষ্য করা যায়। দোকানের ভেতর থেকে দীর্ঘদিনের জমে থাকা মালামাল বের করে এনে নতুনভাবে পুনর্গঠনের কাজ শুরু করেন মালিকপক্ষ।
প্রকৃত মালিক জানান, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাবশালীরা জোরপূর্বক দোকানটি দখলে রেখেছিল। পনের বছর ধরে মামলা চালানোর পর বিচারিক আদালতে রায় তাদের অনুকূলে আসে, যার ভিত্তিতে আজ দখলমুক্ত কার্যক্রম সম্পন্ন করা হয়।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে দোকানটি দখল করে রাখায় মালিক পরিবার চরম ভোগান্তিতে ছিলেন। আদালতের রায় কার্যকর হওয়ায় তারা ন্যায়বিচার পেয়েছেন।
দোকানটি ফেরত পাওয়ার পর মালিক পক্ষ দোকান পুনর্নির্মাণ ও নতুনভাবে ব্যবসা চালুর প্রস্তুতি নিচ্ছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মেহেদী কবীর সুমন

ইমেইল:  priyokhulna25@gmail.com 

যোগাযোগ:  ০১৭২৩৪৩৫৪৫০

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
©2025 priyokhulna all rights reserved